বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতে প্রথমবারের মতো ধর্ষকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের একটি আদালত আজ মঙ্গলবার আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

ধর্ষণের ঘটনায় ভারতে মৃত্যুদণ্ডের রায় এটাই প্রথম। দেশটিতে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সম্প্রতি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনটি সংশোধন করা হয়। খবর আলজাজিরার।

দুই মাস আগে মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার শিশুটি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আদালতে এ রায় ঘোষণার সময় উপস্থিত রায়কে স্বাগত জানিয়ে 'শিশু ধর্ষদের ফাঁসি চাই' বলে শ্লোগান দিতে থাকে।

আদালত সূত্রে জানা যায়, মেয়েটি স্কুল শেষে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এসময় দুই যুবক এসে তাকে তুলে নিয়ে যায়। গ্রামের একটি নির্জনস্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর মাথা ও পায়ে আঘাত করে মৃত ভেবে পালিয়ে যায়।

পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্ত করে। এখনো তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই যুবকের মদ্যে একজনের বয়স ২০ এবং অপর যুবকের ২৪ বছর বয়স।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ