বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: স্কট মরিসনকে অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পিটার ডাটনকে ৪০-৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্কট মরিসন। আর প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়ায় প্রথম রাউন্ডেই বাধ পড়ে যান জুলি বিশপ।

প্রধানমন্ত্রী পদ থেকে টার্নবুলকে সরাতে মূল ভূমিকা রেখেছিলেন পিটার ডাটন নিজেই। তিনি ঘোষণা দিয়েছিলেন, আগমাী বছরের ১৮ মে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে জিতলে হলে দলের নেতৃত্বে পরিবর্তন দরকার।

অস্ট্রেলিয়ায় ২০০৭ সালের নির্বাচনের পর এ নিয়ে ষষ্ঠবার প্রধানমন্ত্রী পরিবর্তন হল। ২০১৫ সালে নির্বাচনে টনি অ্যাবটকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন টার্নবুল। শুক্রবার লিবারেল পার্টির জনপ্রতিনিধিরা নতুন নেতা নির্বাচনের পক্ষে ভোট দিলে তিনি সরে দাঁড়ান। টার্নবুল সংসদ থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সংসদ থেকে পদত্যাগ করলে তার আসনে উপনির্বাচন দেয়া হবে। সূত্র: দ্যা সিডনি মর্নিং হেরাল্ড

আরও পড়ুন: কেরালা বন্যা: মসজিদ ডুবে যাওয়ায় মন্দিরে ঈদের নামাজ আদায় মুসলিমদের!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ