বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর খালিজ টাইম

তবে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধিবেশনে যোগ দেবে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ইমরান খান আপাতত দেশের অর্থনীতির দিকে মনযোগ দেবেন। এ কারণে জাতিসংঘের আগামী অধিবেশনে তার অংশ নেয়া হচ্ছে না।

আগামী ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হবে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের সেখানে যোগ দেয়ার কথা থাকলেও তিনি তা দেশের কাজেই আপাতত বেশি মনযোগী হচ্ছেন।

শাহ মেহমুদ কুরেশি বলেন, ইমরান খান অধিবেশনে অংশ নিচ্ছেন না। প্রধানমন্ত্রী মনে করেছেন, এখন তার দেশের বর্তমান পরিস্থিতির দিকে মনযোগ দেয়া প্রয়োজন। দেশের জন্য এখন এটিই জরুরি।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ