বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৪১ বছরে বিএনপি; প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪১ তম বার্ষিকীতে পা রাখছে। আজ দলটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে দলটি সারাদেশে নানা আয়োজন করেছে।

বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ সামনে রেখে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর  তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন। খুব অল্প সময়েই দলটি জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়।

জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচি পালন করবে দলটি। এগুলোর মধ্যে সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

দিনের শুরুতেই দলের কেন্দ্রীয় নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

এছাড়া দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করবে বিএনপি। সারাদেশে দোয়া মাহফিলের আয়োজনও করেছে দলটি।

দলের প্রতিষ্ঠা সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে একদলীয় শাসন ব্যবস্থা (বাকশাল) থেকে বের করে নিয়ে এসে প্রত্যেকটি রাজনৈতিকদলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগের পুনজন্ম হয়েছে জিয়াউর রহমানের হাতেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৯১ এর সাধারণ নির্বাচনে ১৪২ টি আসন লাভ করে। তারা জামায়তে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে।

২০০১ সালের নির্বাচনেনবিএনপি-সহ চারদল প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ