বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার পাকিস্তানকেও অর্থসহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবিরোধী কাজের জন্য পাকিস্তানের জন্য বরাদ্দ করা ৩০ কোটি ডলারের অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় ব্যর্থতা হয়েছে পাকিস্তান এমন অভিযোগে এ সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

পাকিস্তানকে সহায়তার বদলে সে অর্থে নিজেদের নিরাপত্তা বাড়াতে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোন ফলনার।

ফলনার বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা আর অন্যান্য জরুরি খাতে ব্যয় করা হবে এ অর্থ। অবশ্য ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কার্যকরে লাগবে কংগ্রেসের অনুমোদন।

যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে।  পাকিস্তান শত-কোটি ডলার অনুদান নিয়েও মার্কিনীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ আনেন ট্রাম্প।

ট্রাম্প আরও অভিযোগ করেন, হাক্কানি নেটওয়ার্ক আর আফগান তালেবানের মতো গোষ্ঠীগুলোর এখনো পাকিস্তানে বিরাজ করছে।

গেল জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশের জন্য অর্থবরাদ্দ কমিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে এরই মধ্যে বাতিল করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের অর্থসাহায্যও।

কাতার আমিরের ফোন হ্যাকিংয়ের চেষ্টা

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ