বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফেসবুকে নিষিদ্ধ মিয়ানমার সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ­াইং এর ফেসবুক পেইজ বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পরর্কৃত সব ধরণের ফেসবুক পেজও বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই মাধ্যম।

জাতিসংঘের আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার অভিযোগ আনার পর এ ঘোষণা দিলো ফেসবুক।

ফেসবুক তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, আমরা মিয়ানমারের ২০ ব্যক্তি ও সংগঠনকে ফেসবুক থেকে নিষিদ্ধ করতে যাচ্ছি। তার মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ­াইং রয়েছে। একইসঙ্গে এই মিডিয়া জায়ান্ট বলেছে, তারা এধরণের মানুষদের জাতিগত নিধনযজ্ঞ পরিচালনায় ফেসবুককে ব্যবহার করতে দেবে না।

এর আগে, সোমবার জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জেনেভাতে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে দেশটির সেনাপ্রধানসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে সু¯পস্ট অভিযোগ তুলে ধরা হয়। সেখানে মিন অং হ­াইংকে সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন পরিচালনার অভিযোগ আনা হয়। এর পরেই ফেসবুক থেকে তাকে নিষিদ্ধের এ ঘোষণা দেয়া হল।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ