বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাশিয়ায় ৮০ বছর বন্ধ থাকা মসজিদ ফের চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ৮ দশক ধরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি মসজিদ বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। রাশিয়ান মুসলমানদের কেন্দ্রীয় ধর্মবিষয়ক বিভাগ মসজিদটি পুনরায় উদ্বোধন করেছে।

উনিশ শতকের শেষ দিকে ঐতিহাসিক এ মসজিদটি কাঠ দিয়ে নির্মিত হয়েছিল। পুনরায় চালু করার আগে মসজিদটি ব্যাপক  সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে।

প্রাচীন মসজিদটি তাতার মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য এবং সাংস্কৃতির স্মারক হয়ে আছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট শাসন চলাকালে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

ধর্মবিষয়ক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ধর্মীয় ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মবিষয়ক বিভাগের পরিচালক শায়খ নফিউল্লাহ আশিরুফ গত ৩১ আগস্ট প্রথম জুমার নামাজ পরিচালনা করেন।

উল্লেখ্য, সাইবেরিয়ায় ৪০০ বছর পূর্বে ‘খানিয়া সাইবেরিয়া’ নামে একটি মুসলিম রাষ্ট্র গঠন হয়েছিল। কিন্তু কালের পরিক্রমায় ১৫৭০ খ্রিস্টাব্দে প্রাদেশিক যুদ্ধে রুশ পরাশক্তির কাছে তার পতন হয়। বর্তমানে সাইবেরিয়ার মুসলমানরা দীর্ঘকাল বন্ধ থাকা তাদের ঐতিহাসিক মসজিদগুলো পুনরায় চালু করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ