বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লিবিয়ায় বাংলাদেশিদের সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের চলাচলে সতর্কতা জারি করেছে সেখানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। বলা হয়েছে, লিবিয়ায় এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

এ কারণে দেশটির সরকার সেখানে স্টেট অব এলার্ট জারি করেছে। ওই দেশের সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে সতর্কতার সঙ্গে বাসায় অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হল।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ত্রিপলির গাছর,বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবু সেলিমসহ অন্যান্য যুদ্ধকবলিত এলাকা পরিহার করার জন্য আহ্বান জানানো হল।

যে কোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭-এ যোগাযোগ করতে অনুরোধ করা হল।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ