বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ আগস্ট মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। খবর রয়টার্স।

নিকি হ্যালি বলেন, এ মাসেই নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মিলনে অনুষ্ঠিতব্য বৈঠকে ইরানের ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বিষয়ে আলোচনা হবে।

নিকি হ্যালি বলেন, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি চাইলে এই বৈঠকে কথা বলতে পারেন।

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাস পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এখন আগের সেসব নিষেধাজ্ঞা আবারও আরোপ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়টি নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের বিরোধ বেড়েছে।

কূটনীতিকরা মনে করেন, জাতিসংঘের সাধারণ সভার সর্বোচ্চ পর্যায়ের বিশ্বনেতাদের উপস্থিতিতে সপ্তাহব্যাপী সম্মিলনে আগামী ২৬ সেপ্টেম্বর ইরান তাদের বক্তব্য প্রকাশের জন্য আবেদন জানাতে পারবে। তবে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ২৫ সেপ্টেম্বর সভায় তাদের বক্তব্য পেশ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে, নিকি হ্যালি বলেন, ইরানের বক্তব্য প্রকাশে কোনও বাধা দেবে না যুক্তরাষ্ট্র।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ