বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাপানে টাইফুন জেবি’র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাপানে টাইফুন জেবি'র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও তিন শতাধিক। ১৯৯৩-এর পর থেকে এতো বিপজ্জনক টাইফুনের শিকার হয়নি জাপান। দেশটির আবহাওয়া সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি, ডেইলি মেইল, দ্য জাপান টাইমস।

কোরিয়ান শব্দ জেবি'র অর্থ 'গ্রাস'। আর টাইফুনের গ্রাসে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির একাধিক বিমানবন্দর। বাতিল করা হয়েছে সাতশ’র বেশি ফ্লাইট। শুধু কানসাই বিমানবন্দরেই আটকে পড়ে তিন হাজারের বেশি যাত্রীরা। তাদের ধীরে ধীরে উদ্ধার করে নৌকা ও বোটে করে ফেরত পাঠানো হচ্ছে।

মঙ্গলবার পর্যন্ত ওসাকা, কিয়াটো শহরে কমপক্ষে ১৭ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ওসাকা শহরের তৈল শোধনাগারগুলি। মঙ্গলবারের টাইফুনের দাপট বুধবার কমলেও ভারী বৃষ্টি ও ধসের জেরে তৈরি পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসনকে। বাকি শহরগুলিকেও সতর্ক করা হয়েছে।

৫ সেপ্টেম্বর বুধবার সকাল পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তালিকা করেছেন সংশ্লিষ্টরা।

মৌসুমের ২১তম সামুদ্রিক এ ঝড়ের বিষয়ে জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনের আঘাতস্থলে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এরইমধ্যে ওসাকা ও হিরোশিমার মধ্যে লোকাল এবং উচ্চগতির ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে। সীমিত করা হয়েছে টোকিও থেকে ওসাকার মধ্যকার ট্রেন সার্ভিস।

জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেয়া হয়েছে। পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ