বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের আল আকসা মসিজদে অবৈধভাবে জোর করে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী। রবিবার দেড়শোরও বেশি ইসরাইলি মসজিদ চত্বরে ঢুকে পড়ে।ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

রবিবারের ঘটনা সম্পর্কে মসজিদটির তত্ত্বাবধানকারী জর্ডানের পরিচালিত সংস্থা জেরুসালেম ইসলামিক ওয়াকফ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, দেড়েশোরও বেশি ইসরায়েলি ইহুদি দখলদার পবিত্র মসজিদ চত্বরের আল মুগারাবা প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়ে।

সংস্থার মুখপাত্র ফিরাজ আল দিবস ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এসব দখলদারদের সঙ্গে ইসরায়েলের পুলিশ বাহিনীর সদস্যরাও ছিলেন। এছাড়া ইসরায়েরের কৃষিমন্ত্রী উরি এরিয়েলও দখলদারদের সঙ্গে মসজিদ চত্বরে প্রবেশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর থেকেই পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি এলাকায় উত্তেজনা বেড়েছে।

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুসালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।

১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও বেলী ইসরায়েলি বসবাস করে।

ডলার বর্জন করছে ইরান, তুরস্ক ও রাশিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ