বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

দেশে ফিরলেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এরশাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু ও মেজর মো. খালেদ আখতার (অব.)।

গত ২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর গিয়েছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন ৮৮ বছর বয়সী এ রাজনীতিক।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবদুল মান্নান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সুনীল শুভ রায় প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির এমপি লিয়াকত হাসেন খোকা, মুনিম চৌধুরী, নুরুল ইসলাম মিলন, শরিফুল ইসলাম জিন্নাহ, আমির হোসেন ভূইয়া, ডা. আক্কাস আলী সরকার।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  সভাপতিকে না জানিয়েই মুসলিম লীগের কাউন্সিলের অভিযোগ

-আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ