বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত

‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জনগণের মৌলিক চাহিদা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের নেতৃবৃন্দ।

তারা বলেন, গ্যাস-বিদ্যুৎ এখন মানুষের মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। উত্তরাধুনিক সময়ে খাবার ছাড়া একদিন পার করা গেলেও বিদ্যুৎ ছাড়া দিন পার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে গ্যাসের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাস শেষ হলেই গ্যাসের বিল নিতে লোকজন দরজায় কড়া নাড়ার জন্য প্রস্তুত থাকলেও বিদ্যুৎ ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের দোহার উপজেলা শাখার আয়োজনে মজলিসে শুরা অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দোহার উপজেলার একটি অডিটরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ শাহীন আহমদ ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াস হোসাইন।

দোহার উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বিদ্যুতের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ‘বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।’ এটি যেন চোর-পুলিশের খেলায় পরিণত হয়েছে। জনগণের সঙ্গে এ ধরনের হঠকারিতা কেন করা হচ্ছে—এ প্রশ্নও তোলেন তারা।

তারা বলেন, সরকারের কথাবার্তায় মনে হচ্ছে, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই তারা নানা সংকটে দিশেহারা হয়ে পড়েছে। প্রিপেইড মিটারের নামে অনিয়ন্ত্রিতভাবে টাকা কেটে নেওয়া এবং অনাকাঙ্ক্ষিত ব্যবস্থাপনা জনগণকে আশাহত করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সঙ্গে শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাদের অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ষণের মতো অপরাধও উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব সমস্যার কার্যকর সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ