বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শ্রীলঙ্কায় ভারী বর্ষণে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় গত সপ্তাহের শেষ দিন থেকে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে ১২ জন প্রাণ হারিয়েছে ও ৬৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বৃহস্পতিবার এ কথা জানায়। ডিএমসি’র মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, বৃষ্টি কমে আসলেও ভূমিধসের আশঙ্কায় নিরাপদে আশ্রয় নেয়া মানুষদের বাড়ি না ফিরতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, নিম্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ নদীগুলোর পানি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এগুলো দুকূল উপচে বিস্তীর্ণ এলাকায় বন্যার সৃষ্টি হতে পারে। খবর সিনহুয়া’র।

কোদিপ্পিলি বলেন, দক্ষিণাঞ্চলীয় কালুকারা জেলায় ভূমিধসের রেড এলার্ট বহাল রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

সাহায্যের প্রয়োজনে ও আটকে পড়া মানুষদের জন্য একটি জরুরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ডিএমসি।বন্যা উপদ্রুত এলাকায় শুকনা খাবার, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কাজে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে, প্রসিডেন্টে মাইথ্রিপালা সিরিসেনা আশ্রয় শিবির ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের শুকনো খাবার, খাবার পানি ও চিকিৎসা সামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছেন।

লজিং যুগের নীরব অবসান
আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ