মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

ঐক্য প্রক্রিয়ার রূপরেখার খসড়া চূড়ান্ত, ঘোষণা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার রূপরেখার প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল তা জানানো হবে বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমরা  একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য অর্জনে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’

শুক্রবার  (১২ অক্টোবর) সন্ধ্যায় যুক্তফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ কথা জানান।

বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’ রূপরেখা ঘোষণা করা হবে শনিবার (১৩ অক্টোবর)।

এর আগে আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন বিএনপি, রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, তানিয়া রব, মাহমুদুর রহমান মান্না, মাহি বি. চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মো. মনসুর, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমীন ও সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বৃহত্তর ঐক্য’র কর্মসূচি, নাম, লক্ষ্য ও ঘোষণার খসড়া চূড়ান্ত হয়।

অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ