বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

একমাত্র তুরস্কই পারবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক দিন থেকেই মুসলিম বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ কারণে এরদোগানকে মুসলিম বিশ্বের ‘অঘোষিত সেনাপতি’ নামে অভিহিত করে থাকেন অনেকে। এবার খোদ তুর্কি প্রেসিডেন্ট নিজেই মুসলিম বিশ্বে তুরস্কের প্রভাবের কথা বললেন।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

সোমবার দেশটির ধর্মীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যা বিশ্বাস ও শান্তির জন্য আস্থাশীল। তুরস্কের আছে সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস বৃদ্ধি ও ভৌগোলিক অবস্থান। বিভিন্ন দেশের শান্তির জন্য তুরস্কের প্রতি বিশ্বাস রয়েছে। আর এ জন্যই তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে।

এ সময় এরদোগান ৭ হাজার ৫০০ দায়ের সন্ত্রাসীকে নির্মূল করেছেন বলেও জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে সন্ত্রাসীদের দমন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। সাম্প্রতিক সময়ে তুরস্ক কর্তৃক প্রায় সাড়ে ৭ হাজার সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে বলেও দাবি করেন এরদোগান।

সূত্র: ইয়ানি সাফাক

‘এরদোগান অঘোষিতভাবে মুসলিমজাতির সেনাপতির স্থান দখল করে নিয়েছেন’

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ