বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভেঙেছে সরকারের একদলীয় শাসনের স্বপ্ন: খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক নাগরিক সমাবেশে মন্তব্য করেছেন যে, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে।

আমির খসরু বলেন, ‌২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই জাতীয় ঐক্যে বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদের একত্রিত অংশগ্রহণ ও জাতীয় ঐক্য প্রকল্পের মাধ্যমে ভেঙে গেছে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন।
'
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ‌হচ্ছে আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার ও জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিফলন।

জাতীয় ঐক্যের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের মানুষেরা তাদের বাকস্বাধীনতা, আইনের শাসন, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও কালো আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ’ ফিরে পাবেন।

সরকার জনগণকে বাইরে রেখে নির্বাচনের 'প্রকল্প' হাতে নিয়েছে এমন দাবি করে খসরু বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্র হত্যার প্রকল্প হাতে নিয়েছে। আর সে প্রকল্পের বাস্তবায়ন হলো খালেদা জিয়াকে আটক ও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার রায়ে যাবৎজীবন কারাদণ্ড দেওয়া’

সাবেক এ মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় ঐক্য গঠন হয়েছে, এটি নিয়ে বসে থাকলে চলবে না। জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে যা যা করার প্রয়োজন তার সব ব্যবস্থা করতে হবে। নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে আন্দোলন করার জন্য।’

আরও পড়ুন-
একজন বক্তার কেমন হওয়া উচিৎ?
পূজায় সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করলেই কঠোরভাবে দমন

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ