বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শাহবাগসহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসভা বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মোড়ে জনসভা বন্ধে উকিল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। স্বরাষ্ট্র সচিবসহ ৫জনকে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে শাহবাগ মোড়সহ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল, মিটিং এবং রাস্তায় ব্যারিকেড না করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আজ সোমবার রেজিস্ট্রি ডাকযোগে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব ছাড়া নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন-বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

নোটিশে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও শাহবাগ মোড়ে জনসভার কারণে শব্দদূষণ এবং মাইকিংয়ের কারণে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম এবং নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এ ছাড়া এই এলাকায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়সহ অসংখ্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ মোড় জনসাধারণের জন্য চলাচল ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে অন্যাথায় হাইকোর্টে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়ের করা হবে।

পূজায় সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করলেই কঠোরভাবে দমন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ