বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ভারতে হিন্দু মন্দিরে নারীর প্রবেশ নিয়ে তুমুল সংঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের শবরীমালা মন্দিরে নারীদের ঢুকতে দেয়া নিয়ে সুপ্রিমকোর্টের রায় কেরালায় তীব্র উত্তেজনা তৈরি করেছে। মন্দিরে মেয়েদের ঢুকতে দেওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘাত ও উত্তেজনা শুরু হয়েছে।

নারীদের প্রবেশ আটকাতে ওই মন্দিরকে ঘিরে চেকপোস্ট বসানো হয়েছে ও জোর করে গাড়ি থেকে মেয়েদের নামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাইন ইলেভেন সৌদি আরব গোপন দলিল 

সম্প্রতি দেশের সুপ্রিমকোর্ট শবরীমালায় দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মেয়েদেরও ঢুকবার অনুমতি দিয়েছে – কিন্তু সেই রায়ের বাস্তবায়ন ঠেকানোর জন্য কেরালা জুড়ে বিজেপি-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী দলের নেতৃত্বে এখন প্রতিবাদ বিক্ষোভ চলছে।

সুপ্রিমকোর্টের রায়ের পর কাল বুধবারই প্রথম মন্দির খুলছে – আর যাবতীয় বাধাকে উপেক্ষা করে মন্দিরে ঢোকার প্রস্তুতিও নিয়েছেন অনেক নারী ও অ্যাক্টিভিস্ট।

কেরালার প্রাচীন শবরীমালা মন্দিরে ঋতুমতী বয়সের মেয়েদের ঢোকার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, সুপ্রিমকোর্টের রায়ে তা খারিজ হয়ে যায় গত ২৮ সেপ্টেম্বর।

কিন্তু মন্দির কর্তৃপক্ষ বা কেরালার হিন্দুত্ববাদী নানা সংগঠন সেই রায় মানতে আদৌ প্রস্তুত নন। তারা রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেই থেমে থাকেননি, শবরীমালা মন্দির যে পাহাড়ের ওপর সেটিকে ঘিরে তুমুল প্রতিবাদ আন্দোলন চালাচ্ছেন।

এই বিক্ষোভে হাজার হাজার নারীও সামিল হয়েছেন সেটাও যেমন ঠিক – তেমনি আবার বুধবার মন্দির খুললে শবরীমালায় প্রথমবারের মতো প্রবেশ করতে উন্মুখও হয়ে রয়েছেন অনেক নারী।

৩০ জন নারীর একটি দল শবরীমালা পাহাড়ের পাদদেশে গত কয়েকদিন ধরেই অবস্থান নিয়ে আছেন, তারা যেমন বলছিলেন প্রথম দিনেই তারা মন্দিরে ঢুকতে চান।

ভারতে হিন্দু-মুসলিম পড়ুয়াদের জন্য পৃথক সেকশন চালু স্কুলে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ