বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিনোদনের জন্য গাঁজাকে স্বীকৃতি দিচ্ছে কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের প্রথম কোনো শিল্পোন্নত দেশ বিনোদনের জন্য গাঁজাকে স্বীকৃতি দিতে যাচ্ছে। দেশটির নাম কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির নির্বাচনি প্রচারের প্রতিশ্রুতি হিসেবে এ স্বীকৃতি দেন।

দেশটির সরকার আশা করেন, এ স্বীকৃতি দিলে অপ্রাপ্তবয়স্কদের হাত থেকে এই মাদক দূরে রাখা সম্ভব হবে, কমানো যাবে এ সংক্রান্ত অপরাধের হারও৷

তাই সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ বাড়াতে ২৪ শিক্ষার্থীকে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে যাচ্ছে দেশটির নিয়াগারা কলেজ।

কলেজটিতে গাঁজার ল্যাব রয়েছে। কাঁটাতারের বেড়া, তালাবদ্ধ দরজা দিয়ে আবদ্ধ কক্ষে ৫০টি গাঁজার গাছ রাখা আছে। শিক্ষার্থীদের এখানে গাঁজার চাষ, সুরক্ষা, বারকোড দিয়ে ট্র্যাক, রাসায়নিক পরীক্ষা, রোগের চিকিৎসা, সবই শেখানো হয়।

আইন-শৃংখলা বাহিনী আশংকা করছে আইনি স্বীকৃতির পর বাজারে পর্যাপ্ত গাঁজার সরবরাহ না থাকলে কালোবাজারে বিক্রি বেড়ে যাওয়ার। এ সমস্যার সমাধানে দ্রুতই ভালো প্রজাতির গাঁজা বাজারে আনতে দক্ষ মানুষ তৈরি করতে চায় নিয়াগারা কলেজ।

কানাডার এমন পদক্ষেপের সুযোগ নিতে এগিয়ে আসছে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডও। ওয়ালমার্টের কানাডিয়ান ইউনিট এবং নানা পানীয় ও মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গাঁজা দিয়ে প্রস্তুত খাবার ও পানীয় বাজারজাত করার পরিকল্পনা করেছে।

আরো পড়ুন- নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল 
‍  ছুটি পেয়েও বাড়ি যাওয়া হলো না মাদরাসা শিক্ষার্থী আতিকুলের 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ