বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভুল স্বীকারের পরও কি আমি রাষ্ট্রদ্রোহী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি একটা কথা বলেছিলাম, কথায় শব্দের ভুল ছিল। তাই বলে কি আমি রাষ্ট্রদ্রোহী? আমিতো ভুল স্বীকার করেছি।

তিনি বলেন, ভুল স্বীকারের পরও রাষ্ট্রদ্রোহ মামলা হয় কী করে?

বুধবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘মুভমেন্ট ফর জাস্টিস’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্টানে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, রাষ্ট্র এখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের চোখে ছানি পড়ে গেছে তাই আসল জিনিসটা দেখতে পাচ্ছি না।

সংগঠনটির প্রধান সমন্বয়ক সাবেক ছাত্রদল নেতা সানাউল হক নীরু বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মুভমেন্ট ফর জাস্টিসের আত্মপ্রকাশ। একটি ইতিবাচক গণতান্ত্রিক ও সুস্থধারার রাজনীতির চর্চা চাই বাংলাদেশে।

মুখে মুখে গণমন্ত্রের কথা বললেও দেশ গণতন্ত্রহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শুধু সংখ্যা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণের সামনে উপস্থিত হতে হবে। বিভিন্ন দলের জনগণের সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দিতে হবে।

তিনি গণতন্ত্র ও শান্তির বাংলাদেশের জন্য সবাইকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার আহ্বানও জানান।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে শাসনতন্ত্র এটা নির্বাসনে দেয়া হয়েছে, বাস্তবে এটা প্রয়োগ করা হবে না।

অনুষ্ঠানে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আবম মোস্তফা আমিন, সাবেক ছাত্র নেতা এনামুল হক শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিক রিতা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়ায় মামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ