বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতি একজন নির্ভীক মুজাহিদকে হারালো: রিসালাতুল ইনসানিয়াহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলনের কিংবদন্তি নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর ও সিলেট কাজির বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের ইন্তেকালে আধ্যাত্মিক সংগঠন 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ (আরআইবি)' গভীর শোক প্রকাশ করেছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা মুহাম্মদ সালমান এবং আমীর শায়খ মাওলানা শহীদুল ইসলাম ফারুকী শোকবার্তায় বলেন, 'প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর।

তাঁর ছিল একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। জীবনভর তিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন। তাঁর ইন্তিকালে জাতি একজন নির্ভীক মুজাহিদকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।'

দায়িত্বশীলগণ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস ও হাই প্রেশারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বাংলাদেশে অনেক দিন চিকিৎসা পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ অক্টোবর ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

‘হে আল্লাহ! দরদি এ আলেমকে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ