বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১২ ফাল্গুন ১৪৩২ ।। ৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান পিলখানা ট্রাজেডির পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জমিয়তের হাতিয়ায় হামলার শিকার সংসদ সদস্য হান্নান মাসউদ   ‘যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র’ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন মোস্তাকুর রহমান  ‘শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে’ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির জানা গেল এবারের ফিতরার হার  ‘পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’  ‘কিন্ডারগার্টেনকেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নেওয়া হবে’

বহিস্কার নিয়ে যা বললেন মাহী বি চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীসহ সিনিয়র তিন নেতাকে বহিস্কার নিয়ে মুখ খুললেন দলের অপর বহিস্কৃত যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

তিনি বলেন, দলের সিনিয়র নেতাদের নিয়ে এসব কাজ করা নোংরামো ছাড়া আর কিছু নয়।

শুক্রবার (১৯ অক্টোবর) নুরুল আমিন বেপারীকে এবং শাহ আহম্মেদ বাদল নামে দুই জন নিজেদের বিকল্পধারার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তারা দলের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহী বি চৌধুরীকে তারা অব্যাহতি দেন।

প্রতিক্রিয়ায় মাহী বি. চৌধুরী প্রশ্ন তুলেছেন, দলের সভাপতিকে কারা অব্যাহতি দিতে পার।

মাহি বলেন, এটা অত্যন্ত হাস্যকর। আর এ নিয়ে মন্তব্য করাটাও হাস্যকর।

এ ঘটনার পেছনে বিএনপির ইন্ধন আছে বলেও জানান মাহী। বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো কতটা দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে, এ ঘটনা তারই দৃষ্টান্ত।

ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া, বিএনপি, নাগরিক ঐক্য এবং জেএসডি মিলিয়ে যে ঐক্যফ্রন্ট গঠন হয়েছে, তাতে থাকার কথা ছিল বিকল্পধারারও। তবে বিএনপিকে জামায়াত ত্যাগসহ আরও কিছু শর্ত দিয়ে শেষমেশ ছিটকে পড়ে বিকল্পধারা।

তবে দলটিল অধিকাংশ নেতা চাইছিলেন তারা ঐক্যফ্রন্টে থাকবেন। তাদের সিদ্ধান্ত না শোনায় দলে মতানেক্য দেখা দেয়।

বিকল্পধারা ভেঙে টুকরো; বি চৌধুরী-মান্নান ও মাহিকে বহিস্কার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ