বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আপনারা চাইলে আজই প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেব: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি প্রধানমন্ত্রিত্ব চান না বরং সবাই চেয়েছে বলেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। রবিবার মালয়েশিয়ার লংকাউয়িতে ট্যাক্সি চালকদের অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

মাহাথির মোহাম্মদ বলেন, তিনি সমাজের সবার সুবিধার জন্য সবচেয়ে ভালো সমাধান বের করতে চান। আর এরপরই প্রায় ২০০ জন ট্যাক্সি চালকের মধ্যে ১০ জনের একটি দল মাহাথিরের বিরুদ্ধে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন এবং সেখান থেকে বেরিয়ে যায়।

পরিস্থিতি শান্ত হওয়ার পর মাহাথির বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি ট্যাক্সি চালকদের সাহায্য করার চেষ্টা করছিলেন।

মাহাথির আরও বলেন, এমন না যে আমি প্রধানমন্ত্রী থাকতে চাই। আমি অবসর নিয়েছিলাম, কিন্তু মানুষজনই আবার আমাকে চেয়েছে, তাই আমি ফিরে এসেছি। যদি আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে না চান, তাহলে আমি আজই পদত্যাগ করতে পারি, এটি আমার জন্য কোনও সমস্যা না।

আরো পড়ুন- এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ