বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার ব্যারিস্টার মইনুলের কাছে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ক্ষমা চাওয়ার জন্য দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

আজ সোমবার তিনি এ নোটিশ প্রেরণ করেন বলে জানা গেছে। নোটিশে বলা হয়, মাসুদা ভাট্টি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যারিস্টার মইনুল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের মিটিংয়ের জামায়াতের প্রতিনিধি হিসেবে যান বলে উল্লেখ করেন- তা লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রমাণসহ জাতির সামনে তুলে ধরার অনুরোধ করছি।

তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হলে প্রকাশ্যে ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় উপযুক্ত আইনের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে যথোপযুক্ত ক্ষতিপূরণ ও শাস্তি চেয়ে মানহানির মামলা দায়ের করা হবে।

অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সা.

লিগ্যাল নোটিশের এক কপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে পাঠানো হয়।

এর আগে গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।

মাসুদা ভাট্টির এই আক্রমণাত্মক প্রশ্নে রেগে গিয়ে মঈনুল হোসেন বলেন, আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।

আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।

পরে শিক্ষিত ভদ্রমহিলা হিসেবে অন্য প্রশ্ন করার আহ্বান জানান ব্যারিস্টার মইনুল। এ সময় মাসুদা ভাট্টি বলেন, আপনি শিবিরের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন এবং আপনি সেই অনুষ্ঠানে বলেছেন যে আপনার সঙ্গে শিবিরের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।

সেই বক্তব্য এখন সব জায়গায় দেখানো হচ্ছে। এ কারণে মানুষ এই প্রশ্ন করছে যে আপনি জামায়াতের হয়ে এখানে উপস্থিত থাকছেন কি না।

এর জবাবে মইনুল বলেন, আমাকে বাদ দেন। আচ্ছা, ঠিক আছে আপনি কার প্রভু হিসেবে আসছেন? তখন মাসুদা ভাট্টি বলেন, আমি কোনো দলের নই, বরং সাংবাদিক হিসেবে এসেছি।

অারো পড়ুন-
সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব
প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সাক্ষাৎ সন্ধ্যায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ