বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

জাগপা সভাপতি রেহানা প্রধানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহানা প্রধান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ রেহানা প্রধান।

জাগপা মিডিয়া উইং সদস্য নজরুল ইসলাম বাবলু জানান, সোমবার বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের বায়তুস সালাম জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

মৃত্যুকালে রেহানা প্রধান কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ছেলে প্রকৌশলী আল রাশেদ প্রধানসহ অসংখ্য রাজনীতিক কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধান ইন্তেকাল করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপিকা রেহানা। গত বছরের ২৮ নভেম্বর তাকে জাগপার সভাপতি করা হয়।

আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ