বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ব্যারিস্টার মইনুলকে আদালতে তোলা হতে পারে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে সিএমএম আদালতে তোলা হতে পারে আজ।

মানহানির মামলায় গতকাল উত্তরা থেকে গ্রেফতার হন তিনি। সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে রংপুরে দায়ের করা এক মানহানির মামলায় সোমবার রাত ৯টা ৪৬ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রংপুরের একটি মামলায় গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

তবে এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত অভিযোগ করেছেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, মানহানির মামলায় সমন জারির বিধান রয়েছে, শুরুতেই কাউকে গ্রেফতার করার বিধান নেই। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

আর আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের মন্তব্য, জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ভয় পেয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার করেছে সরকার। এটি উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার।

উত্তরা থেকে গ্রেফতার ব্যারিস্টার মঈনুল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ