বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মাইন বিস্ফোরণে ভারতে ৪ পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পুতে রাখা মাইন বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এর চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল চারটার দিকে ছত্তিশগড়ের বিজাপুর জেলার মুরদানদা ক্যাম্পের কাছে পুলিশের ১৬৮ ব্যাটালিয়ন টহলে বের হলে এই বিস্ফোরণ ঘটানো হয়।

এতে পুলিশের গাড়ি উল্টে ৪ পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছে আরও ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিস্ফোরণের পর পরই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ১২ নভেম্বর ছত্তিশগড়ের মাওবাদী-অধ্যুষিত জেলাগুলোতে ভোট অনুষ্ঠিত হবে। ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী রামান সিং বিজেপির প্রচারণা শুরুর প্রথম দিনই এই ঘটনা ঘটে।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ