বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে রাজনীতির গুণগত মান উন্নয়ন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তরের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দেশের রাজনীতির গুণগত মান উন্নয়ন হবে। দুর্নীতি ও লুটপাটের নীতি ধ্বংস হবে।

তিনি বলেন, বর্তমানে বড় দুটি দলই একে অপরের প্রতি আতঙ্কিত। একদল ক্ষমতায় গেলে আরেকদলের জন্য তা ভয়ানক হয়ে উঠে। এর কারণে হলো তারা কেউ সঠিক পথে নেই। সুস্থ রাজনীতি করছেন না।

সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টনে হোটেল ওয়েস্টনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কতা বলেন।

ইসলামী যুব আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, যুবনেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইলিয়াস হোসেন, প্রকৌশলী এহতেশামুল হক পাঠান প্রমুখ।

সভায় বিভিন্ন দৈনিক, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রাসুল সা. আমাদের পিতা নাকি ভাই?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ