বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

খালেদা জিয়ার সাজা সম্পর্কে যা বললেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির সাজার বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. কামাল হোসেন মিডিয়াকে বলেন, ‘আদালত তার মতো করে রায় দিয়েছে, এরপর কারো পছন্দ না হলে সে উচ্চ আদালতে যাবে।’

সোমবার (২৯ অক্টোবর)  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।

খালেদা জিয়ার বিপক্ষে দেয়া আদালতের এমন রায়ের ব্যাপারে আনুষ্ঠাকি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি ড. কামাল হোসেন। তিনি বললেন, ‘আদালত তার মতো করে রায় দিয়েছে, এরপর কারো পছন্দ না হলে সে উচ্চ আদালতে যাবে।’

প্রতিক্রিয়া মূখ্য বিষয় না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সব ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে হবে কেন?’ কী মামলা ছিল, কী আর্গুমেন্ট হলো এসব কিছু না জেনেই হুট করে রিঅ্যাকশন দেওয়া কি ঠিক? আমরা সবকিছুর মধ্যে রাজনীতি টেনে আনি, এটা ঠিক না।’

খালেদার ৭ বছরের সাজা, জরিমানা ও জমি বাজেয়াপ্ত

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ