বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে আফগানিস্তানে নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে  সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ আরোহীর সবাই নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করেছেন ফারাহ প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র ।

মুখপাত্র নাসের মেহরি জানান, ফারাহ থেকে হেরাত প্রদেশে যাচ্ছিলো সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টার। তবে মাঝপথে একটি হেলিকপ্টারের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের অবস্থা জানা যায়নি অনেক্ষণ।

আরোহীদের মধ্যে পশ্চিমাঞ্চলের সহকারী কমান্ডার ও ফারাহ প্রদেশের কাউন্সিল প্রধানও ছিলেন বলে জানান তিনি।

প্রাদেশিক কর্তৃপক্ষের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। তবে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে আফগানিস্তানের একটি বিরোধী গোষ্ঠী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ