বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

উড়ার আগমুহূর্তে বিমানে ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন ১০৩ যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হচ্ছিল একটি বিমান। হঠাৎ কাতার এয়ারওয়েজের কিউআর-৫৪১ বিমানে ধাক্কা মারে একটি ট্যাংকার। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।

বৃহস্পতিবার ভোর তিনটার দিকে বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল বিমানটির। কিন্তু এর কিছুক্ষণ আগে বিমানটি এই দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

গণমাধ্যমটি জানায়, দুর্ঘটনার সময় বিমানে ১০৩ জন যাত্রী ছিলেন। তাদের সবাই হুমড়ি খেয়ে পড়েন। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর চোট পাননি যাত্রীদের কেউ। সবাইকে বিমান থেকে নিরাপদে নামিয়ে নেয়া হয়।

এদিকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এনডিটিভি। বিমানবন্দরের কর্পোরেট কমিউনিকেশনের ডিরেক্টর প্রীতি তিওয়ারি গণমাধ্যমটিকে জানান, আজ রাতের বিমানে সব যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, গত মাসেই ত্রিচি থেকে ছাড়া দুবাইগামী একটি বিমান প্রাচীরের সঙ্গে ধাক্কা মারলে সেটিকে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার এই বিমান ক্ষতিগ্রস্ত হলেও প্রায় অলৌকিকভাবে বেঁচে যান ১৩৬ জন যাত্রী।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ