বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

নির্বাচনে যাওয়ার বিষয়ে ২০ দলের সিদ্ধান্ত দু’দিন পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে যাব কি যাব না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। আগামী দুই দিনের মধ্যে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি এ কথা জনিয়েছেন, এলডিপির সভাপতি অলি আহমদ।

শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে অলি আহমদ এসব মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন অলি আহমদ।

অলি আহমদ আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে নির্বাচনের আগে, তাহলে নির্বাচনের পরিবেশ ফিরে আসবে। এখনো পর্যন্ত সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সাংবাদিকের অন্য এক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, অবশ্যই নিবন্ধনভুক্ত যেসব দল আছে, তারা চিঠি লিখবে। চিঠির ভাষা এ রকম হবে, ‘যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, সে ক্ষেত্রে আমাদের অনেকে দলীয় প্রতীকে নির্বাচন করবেন। আবার অনেকে জোটগতভাবে নির্বাচন করবেন।’

অপর এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন, আমরা নির্বাচনে যাওয়া, না যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। সরকার কথা দিয়েছিল সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।

অলি আহমদ আরও বলেন, অবশ্যই ২০ দলীয় জোটের সিদ্ধান্ত হয়েছে, শুধু ২০ দলীয় জোট নয় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে মতামত নিয়ে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত জাতিকে জানানো হবে তাড়াতাড়ই।

বৈঠক সূত্রে আরো জানা যায়, শনিবারের বৈঠকে ভোটে যাওয়ার বিষয়ে জোটের নেতাদের কাছে মতামত জানতে চায় বিএনপি। এ বিষয়ে অধিকাংশ জোট নেতা নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে তাদের মতামত তুলে ধরেন।

এ ছাড়া দুই-একজন পরিস্থিতি আরও ভালো করে লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে।

বাংলাদেশের প্রতি বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ