বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

তফসিল পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্টের দাবির প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর সুযোগ আছে কিনা জানানো হবে ১২ নভেম্বর।

রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি আসার পর আমরা বিষয়টি নিয়ে ভাববো। এ নিয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়ে জাতীয় ঐক্যফন্ট রোববার বিকেলে ইসির কাছে চিঠি দেয়।

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতেও ইসির কাছে এই দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্প সময়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, সাক্ষাৎকার ইত্যাদি ব্যবস্থা গ্রহণ অসম্ভব হয়ে যাবে। আমরা মনে করি, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর করা হোক।

গত ৮ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভোট পেছানোর জন্য ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ