বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচন পেছানোর দাবি; ইসিকে ইসলামী আন্দোলনের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নির্বাচন কমিশনের প্রতি কমপক্ষে এক সপ্তাহ তফসিল পিছিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশে নির্বাচনের কোনরকম পরিবেশ এখনও তৈরি হয়নি। সকল রাজনৈতিক দল এখন নির্বাচন পিছিয়ে দেয়ার ব্যাপারে একমত হয়েছে। অতএব কমপক্ষে এক সপ্তাহের জন্য হলেও নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই নির্বাচন পেছানোর ক্ষেত্রে টঙ্গীতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্ব ইজতেমা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের সাথে সাক্ষাত চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ¦ হারুন অর রশিদ, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

সভায় প্রিন্সিপাল মাদানী সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান এবং লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ