রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শনিরআখড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় প্রাণ হারান দুই ব্যক্তি।

তারা হলেন, হারুনর রশিদ (৪২) ও বাশার (৩২)। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

কদমতলী থানার ওসি এম এ জলিল জানান, সকালে শনিআখড়ার জিয়া স্মরণীতে বেপোরোয়া গতির দুইটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারুনর রশিদ মারা যান।

এসময় বাশার নামে একজন আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক অন্যজন হেলপার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ