আওয়ার ইসলাম: রবিবার (৩০ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর আগে রাঙামাটি জেলোর কাউখালি উপজেলায় ঘাগড়া ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ শুরু হয়। এতে বাছির উদ্দিন (৩৫) নামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।
কাউখালি উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোট শুরু হওয়ার আগে নৌকা ও ধানের শীষের দু’দল সমর্থকের মধ্যে হঠাৎ এ সংঘর্ষ লেগে যায়। এসময় বাছির উদ্দীনসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন।
আহতের মধ্যে গুরুতর বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম গণমাধ্যমকে বলেন, ভোটগ্রহণের আগে দু’দলের সংঘর্ষে চট্টগ্রামে নেওয়ার পথে এক যুবলীগের নেতার মৃত্যু হয়েছে।আহতদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।
এইচএএম