বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ

২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার এসএসসিতে প্রশ্নফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে নজরদারি জোরদার করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার গত বছরের চেয়ে ৫শ পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে।

বিগত কয়েক বছরে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সমালোচিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের এসএসসি পরীক্ষার সময়েও ছিল একই অভিযোগ, তবে এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে বেশকিছু শক্ত পদক্ষেপ নেয় মন্ত্রণালয়।

সরকার এবার এসএসসি পরীক্ষা সামনে রেখেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রশ্নফাঁস ঠেকানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ঠেকাতেও নজরদারি করছে শিক্ষা মন্ত্রনালয়ের মনিটরিং সেল। এবার প্রায় ৩ হাজার ৭শ কেন্দ্রে পরীক্ষা দেবে প্রায় ২০ লাখ শিক্ষার্থী।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু নজরদারি চালিয়ে অনিয়ম ঠেকানো সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা রাখার পরামর্শও দিচ্ছেন তারা।

শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে নিজদের আসনে বসতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ