বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

বাণিজ্যমেলায় ফুডকোর্টের মূল্যতালিকা বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যমেলায় ফুডকোর্টের অনিয়ম রুখতে মূল্যতালিকা বাধ্যতামূলক রাখতে হবে বলে জানিয়েছেন  ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা জানান।

তিনি জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া, ইভটিজিং রোধে মেলা প্রাঙ্গণে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে এবং নিরাপত্তার স্বার্থে মেলাস্থলে সব ধরনের হকার ও ভিক্ষুক নিষিদ্ধ ।

আগামী ৯ জানুয়ারি থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৯। এ মেলা শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

মেলার ভেতর সুবিধাজনক স্থানে চারটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও থাকবে। মেলা প্রাঙ্গণে মোটর সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

মেলায় প্রবেশের আগে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। পুরো মেলা ও তার আশপাশের এলাকা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে সিসি ক্যামেরার মাধ্যমে।

ডিএমপি কমিশনার বলেন, বাণিজ্যমেলা উপলক্ষে আগের মতো মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী পোশাক ও সাদা পোশাকে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে ২৪ ঘন্টা।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ