বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ

যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় টিভি চুরির অভিযোগে এক যুবককে গাছে উল্টো করে বেঁধে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুণ্ডুর শ্রীপুর গ্রামে টিভি চুরির অপবাদ দিয়ে যুবক রানাকে নির্যাতনের ঘটনায় তার বাবা ওমর আলী বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেন। এর পর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়।

গত ২৮ ডিসেম্বর হরিণাকুণ্ডুর তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনি অফিস থেকে টিভি চুরির অভিযোগে রানা নামের এক যুবককে গাছে উল্টো করে বেঁধে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ