বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

বিশ্ব ইজতেমা বাস্তবায়নে উত্তরায় মশওয়ারা সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: বিশ্ব ইজতেমা-২০১৯ বাস্তবায়নে আগামীকাল সোমবার রাজধানী ঢাকার উত্তরার ১৪ নং সেক্টরে খেলার মাঠে সকাল ৯টায় একটি জরুরি মশওয়ারা সম্মেলনের উদ্যোগ নিয়েছে তাবলিগের সাথী ও ওলামায়ে কেরাম।

মুশাওয়ারা সম্মেলন বাস্তবায়নের সমন্নয়ক জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত হতে পারে সেজন্যই আমরা এমন একটি সম্মেলনের উদ্যোগ নিয়েছি।

জানা গেছে, পরামর্শ সম্মেলনে কাকরাইলের শূরা সদস্য ও প্রতিনিধিত্বশীল আলেমগণ উপস্থিত থাকবেন।

পরামর্শ শেষে পরামর্শের সিদ্ধান্তগুলো সরকারকে অভিহিত করবেন এবং সে অনুযায়ী বিশ্ব ইজতেমা বাস্তবায়নে এগিয়ে যাবেন।

উল্লেখ্য, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে গত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে ওলামায়ে কেরাম ও তাবলিগি মুরব্বিদের এক বৈঠকে এই পরামর্শ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ