বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন, দাফন বিকালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জন প্রশাসনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হয়।

জাতীয় সংসদ মসজিদের ইমাম মাওলানা আবু রায়হানের ইমামতিতে জানাজার নামাজে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রীসভার সদস্যসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

নামাজে শেষে সৈয়দ আশরাফকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সৈয়দ আশরাফের মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

তারপর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সৈয়দ আশরাফের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, আজ হেলিকপ্টারযোগে সাবেক মন্ত্রীর মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে অনুষ্ঠিত হবে।

এরপর হেলিকপ্টারযোগে মরদেহ পুনরায় ঢাকায় ফিরিয়ে এনে বনানী কবরস্থানে বাদ আছর সৈয়দ আশরাফকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ