বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মারা গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সরকার নতুন সচিব নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজকে সমাজকল্যাণের সচিব পদে বদলি করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব শ্যাম সুন্দর শিকদার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।

আইএমইডির (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) সিপিটিইউর (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) মহাপরিচালক মুহাম্মদ ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ