বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোরকা পরে স্ত্রীর পরীক্ষাকেন্দ্রে স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  স্ত্রীর অনার্সের মৌখিক পরীক্ষা থাকায় একসঙ্গে ট্রেনেচেপে জামালপুর থেকে ময়মনসিংহ শহরে আসেন তারা। রিকশায় করে স্ত্রীকে ময়মনসিংহ শহরের আনন্দমোহন কলেজ গেটে নামিয়ে দেন স্বামী মাহমুদুল হাসান।

স্ত্রী পরীক্ষাকেন্দ্রে থাকলেও সেখানে কী করছেন,কারও সঙ্গে মুঠোফোনে কথা বলছেন কি না,তা দেখতে সন্দেহের বশে শহরের একটি দোকান থেকে বোরকা কিনে ছদ্মবেশে প্রবেশ করেন স্ত্রীর পরীক্ষাকেন্দ্রে।

কিন্তু সবঠিক থাকলেও ভুল করে ফেলেন কলেজের পুরুষ বাথরুমে ঢুকে। তাতেই বেঁধে যায় কাণ্ড। পুরুষ টয়লেট থেকে নারী বের হওয়ায় সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। ব্যাস! সোজা পুলিশে খবর।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসে আবিষ্কার করে বোরকা পরিহিত নারী নয়, পুরুষ। পরে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য নিজের মুখেই পুলিশের কাছে উপস্থাপন করেন মাহমুদুল হাসান।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মাহমুদুল হাসানের (২৭) বাড়ি শেরপুর জেলায়। তিনি জামালপুরের আইবিএ কলেজে করণিক পদে চাকরি করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ