বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

পদক পেলেন রেকর্ড সংখ্যক পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রেকর্ড সংখ্যক পুলিশ সদস্য পদক পেয়েছেন এ বছর।

জানা যায়, রেকর্ড সংখ্যক ৩৪৯ পুলিশ কর্মকর্তাকে পদক দেয়া হয়েছে। গত বছর ১৮২ জন এ পদক পেয়েছিলেন। এবারের তালিকাভুক্ত কর্মকর্তাদের বেশির ভাগই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গেলো বছরে নিজেদের পেশায় অসীম সাহসিকতা ও বীরত্বমূলক কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশের ৪০ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় ১০৪জনকে বিপিএম-সেবা ও ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম-সেবা প্রদান করা হয়েছে বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ