বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

দুদক কর্মকর্তাকে ঘুষের প্রস্তাবে আনসার কমান্ডেন্ট রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকতার্কে ‘ঘুষের প্রস্তাব দিয়ে’ গ্রেফতার হওয়া আনসার কমান্ডেন্ট আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম মুহাম্মদ. শফি উদ্দিন এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম আদালতে দায়িত্বরত দুদক পরিদর্শক এমরান হোসেন সারাবাংলাকে বলেন, ‘ডবলমুরিং থানার মামলায় আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ২৪ জানুয়ারি সকালে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর কর্মকর্তা জাফর সাদেকের দফতর থেকে আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারীর জেলা আনসার কমান্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

দুদক কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশিকুর আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।

তখনকার একটি দরপত্রে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান করছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী।

এক লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য ওইদিন সকালে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ জাফর সাদেক শিবলীর কাছে এসেছিলেন আশিকুর রহমান, এমন অভিযোগে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ