বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

কিশোরগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা ১৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি>

কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারো কিশোরগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বৃহত্তর মোমেনশাহী অঞ্চল)-এর আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি (বুধবার) কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আল জামিয়াতুল ইমদাদিয়ায় সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে প্রতিযোগিতা। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানিয়ছেন আয়োজকরা।

প্রতিযোগিতা যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, এবং ৩০ পারা গ্রুপে অনুষ্ঠিত হবে। ৩০ পারা গ্রুপের প্রথম স্থান অর্জনকরী পুরষ্কার হিসেবে পাবেন পবিত্র ওমরা করার সুযোগ। এবং প্রত্যেক গ্রুপের প্রথম ১৫ জন বিজয়ীর জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরষ্কার। এ ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে সান্ত্বনা পুরষ্কার।

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান মেহমান ও পুরষ্কার বিতরণ করবেন কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহা-পরিচালক ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ