বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

পটিয়ার আল্লামা রহমতুল্লাহর সুস্থতার জন্য দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার সাধারণ সম্পাদক ও বহু গ্রন্থ প্রণেতা বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা রহমতুল্লাহ কাওসার নিজামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জামিয়ার সহযোগী পরিচালক মাওলানা আবু তাহের নদভী।

তিনি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান রহমতুল্লাহ কাওসার নিজামী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ।

তিনি হার্টের সমস্যা ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভূগছেন। গত ৫ ফেব্রুয়ারি ইন্ডিয়া থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থভাব দেখা দিলে দেশে ফিরে আসেন। এরপর হঠাৎ শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

আল্লামা রহমতুল্লাহ কাওসার নিজামীর আশু রোগমুক্তি কামনা করে আল্লাহ তায়ালার দরবারে বিশেষভাবে দোয়া করার জন্য ছাত্র, সহকর্মী, বন্ধু বান্ধব, আপনজন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ