বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ফুলেল শুভেচ্ছায় সিক্ত কুমিল্লার পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ> ২০১৮ সালে অপরাধ দমনে অসীম সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম কে চতুর্থ বারের মতো রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পদক পরিয়ে দেয়ায় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

কুমিল্লা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে “পুলিশ সপ্তাহ-২০১৯” এর প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করেন।

এর আগে সৈয়দ নুরুল ইসলাম সাহসিকতার জন্য ২০১১ সালে পি.পি.এম পদক, ২০১৩ ও ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বি.পি.এম পদক অর্জন করেন বলেও জানা যায়।

উল্লেখ্য, সৈয়দ নুরুল ইসলাম ১৯৭১ সালের ১লা মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের জালমাছমারি গ্রামের ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা এবং বড় ভাই বীর মুক্তিযোদ্ধা।

তার পিতা- বীর মুক্তিযোদ্ধা মরহুম কশিমুদ্দীন মিঞা, মাতা- মরহুম গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ