বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকা পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপর ছালছাবিল পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন এবং খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ঢাকার শ্যামপুরের দুর্ঘটনায় নিহত তিনজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে নিহত বৃদ্ধর নাম আব্দুর রাজ্জাক। পুলিশ চারটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

জানা যায় শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপর একটি সিএনজি আটো রিকশা যাত্রী ওঠানোর জন্য দাড়িয়ে ছিল। এসময় ছালছাবিল পরিবহনের একটি বাস ওই সিএনজি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দেয়।

এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং আটো রিকশার মধ্যে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ওই তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ছালছাবিল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। পুলিশ চালকের নাম-ঠিকানা নিয়ে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

অন্য দিকে, খিলগাঁওয়ে নিহত রাজ্জাকের বোন বানু আক্তার জানান, তারা খিলগাঁও এলাকায় থাকেন। সন্ধ্যার দিকে আব্দুর রাজ্জাক বাসার সামনে দাড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তার ভাইকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ